বিনোদন ডেস্ক : চার বছর চুটিয়ে প্রেম করার পর বয়ফ্রেন্ড জাস্টিন থেরক্সকেই গোপনে বিয়ে করলেন জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ তারকা অভিনেত্রী ও ব্রেড পিটের প্রাক্তন স্ত্রী জেনিফার আানিস্টন।
জানা গেছে, পিওপল ম্যাগাজিন ও ইউএস উইকলি নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে প্রথম জেনিফার ও জাস্টিনের গোপন বিয়ের কথা প্রকাশ করে। তাদের দেয়া সূত্রমতে জানা যায়, লস অ্যাঞ্জেলসে জেনিফারের বাড়িতে প্রায় ৭০ জন পারিবারিক ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। সেখানে গণমাধ্যমের কেউ ছিল না বলেও জানা গেছে।
তারকাদের নিয়ে টিএমজি.কম খবর প্রকাশ করলেও জেনিফারের গোপন বিয়ের বিষয়টি তাদেরকেও এড়িয়ে যায়। পরে টিএমজি জানায় যে, ৬ জুলাই লস অ্যাঞ্জেলসেই চার বছর ধরে প্রেম করা জাস্টিনকেই বিয়ে করেন জেনিফার। সদ্য বিবাহিত এই দম্পতির ছবিও প্রকাশ করে ওই ওয়েবসাইটটি।
উল্লেখ্য, ৪৬ বছর বয়সি জেনিফার প্রথম বিয়ে করেছিলেন হলিউডের অন্যতম অভিনেতা ব্রেড পিটকে, যদিও সেই বিয়ের সম্পর্ক অন্তত ১০ বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়।

