বিনোদন ডেস্ক : অভিনয় দিয়ে কখনো ভক্তকে কাঁদিয়েছেন, আবার কখনো বা হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়েছেন বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান। এবার তিনি গায়করূপে! আর তার এমন রূপ দেখে জ্ঞান হারালেন জনপ্রিয় অভিনেত্রী পরিনীতি চোপড়া।
মাত্র কুড়ি দিন হল, নিজের অভিনয় দিয়ে বলিউড মাৎ করেছেন হনুমান ভক্ত সুপারস্টার অভিনেতা সালমান খান; কিন্তু এবার আর অভিনয় দিয়ে নয়। ফের গায়করূপে বলিউড মাৎ করতে আসছেন সালমান।
জানা গেছে, ‘হ্যাংওভার’-গানটিতে কণ্ঠ দেয়ার পর ফের তারই প্রযোজনা সংস্থার ছবি ‘হিরো’র টাইটেল ট্রাক ‘ম্যায় হো হিরো তেরা’ গাইলেন তিনি। গানটির টিজার ৫ আগস্ট নিজেই পোস্ট করে ছিলেণ। এবার প্রকাশ করলেন নিজের গাওয়া পূর্ণ ভিডিও গানটিই। নিজের গাওয়া ভিডিও গানটিতে গায়ক সালমানকে নিয়ে ফের আলোচনায় পুরো বলিউড। আর এই সময়ই সুঅভিনেত্রী পরিনীতি চোপড়া জানালেন বিন্দাস প্রতিক্রিয়া।
সালমান খানকে ভিন্ন ধাঁচে ‘হিরো’র টাইটেল ট্র্যাকে দেখে পরিনীতি চোপড়া ‘জ্ঞান’ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করে টুইট করেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে উল্লাসিত পরিনীতি টুইটে লিখেন, ‘ওহ মাই গড! গ্লাস চোখে দুষ্টু হাসিতে সালমান খান এতো অসাধারণ প্রেমের গান গাইলেন, যা দেখে সত্যিই আমি অজ্ঞান হয়ে পড়েছি!’
উল্লেখ্য, ‘কাল হো না হো’ নির্মাতা নিখিল আদভানি আশির দশকের সুভাষ ঘাইয়ের নির্মিত জনপ্রিয় ছবি ‘হিরো’-এর রিমেক করছেন, সেই ছবিতে ‘হিরো’ চরিত্রে ছিল জ্যাকি শ্রফ। প্রায় আড়াইযুগ পর একই নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন একেবারে বলিউডের নতুন জুটি সুরাজ ও আথিয়া। সালমান খান প্রোডাকশনের ছবি ‘হিরো’ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।

