বিনোদন ডেস্ক : আবার বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনয়শিল্পী রোমানা খান। পাত্র এলিন রহমান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ব্যবসায়ী। বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী টনি ডায়েস, প্রিয়া ডায়েস ও মডেল মিলা ইসলাম। শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এদিকে ভিন্নদেশে বিয়ে হলেও তাদের আয়োজনের বেশিরভাগ তৈজসপত্র বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে। আর রোমানার গয়না বানানো হয়েছে ঢাকায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই থাকছে প্রবাসী বাংলাদেশি।
উল্লেখ্য, এটা রোমানার তৃতীয় বিয়ে। এর আগে তিনি প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন রোমানা।
বছর খানেক আগে তিনি আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। আর এটি এলিনের দ্বিতীয় বিয়ে।

