ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কম দামে ফোরজি ফোন আনছে স্যামসাং

Link Copied!

samsungতথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং কম দামে ফোরজি স্মার্টফোন তৈরির উদ্যোগ নিয়েছে। ফোরজি সিরিজের নতুন স্মার্টফোনগুলো প্রথমে ভারতের বাজারে ছাড়া হবে। এসব ফোনের দাম হবে গ্রাহকদের হাতের নাগালের মধ্যেই।
স্যামসাং ইলেকট্রোনিক্সের মাকের্টিং বিভাগের (আইটি অ্যান্ড মোবাইল) ভাইস প্রেসিডেন্ট অসিম ওয়ারসি জানিয়েছেন, স্যামসাং এখন থেকে ফোর থ্রি নেটওয়ার্ক সমর্থন করে এমন স্মার্টফোন বাজারে ছাড়বে। এ বছর স্যামসাং ১৬ টি স্মার্টফোন বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে যার মধ্যে ১১টিই ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
ভারতের বাজারে রিলায়েন্স জিও ইনফোকম এবং ভারতী এয়ারটেল ইতোমধ্যে থ্রিজির দামে ফোরজি হ্যান্ডসেট বাজারে বিক্রি করছে।
ভারতের সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, রিলায়েন্স জিও ইনফোকমের ফোরজি নেটওয়ার্ক তৈরির কাজটি করছে স্যামসাং। রিলায়েন্স জিও ইনফোকম বাজারে আরও কম দামে ফোরজি হ্যান্ডসেট বাজারে ছাড়বে। এই ফোনগুলো হবে স্যামসাংয়ের তৈরি।
স্যামসাংয়ের তথ্য মতে, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের অর্ধেকই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করে। ব্যবহারকারীরা দ্রুতই ফোরজি নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইছে। অন্যদিকে টুজি নেটওয়ার্ক ব্যবহারকারীরা সরাসরি ফোরজি নেটওয়ার্কে প্রবেশে করতে যাচ্ছে। ফলে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে এমন স্মার্টফোনের চাহিদা ভারতে বেড়েই চলেছে।
মার্কেট ট্রাকার সংস্থা জিএফকের মতে ,বর্তমানে স্যামসাং ভারতের স্মার্টফোনের বাজারের ৪০ শতাংশ জায়গা দখল করে আছে। ভারতের বাজারে আর খানিকটা জায়গা দখল করার জন্য কম দামের ফোরজি ফোন হবে স্যামসাংয়ের নতুন হাতিয়ার।