ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের বাবা হলেন আমির

Link Copied!

aamir-khanবিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খানের আপকামিং সিনেমা দঙ্গল। জনপ্রিয় এই সুপারস্টার বরাবরই অভিনয়ের আগে তার সিনেমার চরিত্র নিয়ে ব্যাপক গবেষণা করে থাকেন। ব্যতিক্রম হচ্ছে না দঙ্গল-এর ক্ষেত্রেও।
সিনেমাটিতে বিখ্যাত কুস্তিবিদ মহাবীর ফোগটের চরিত্রে অভিনয় করবেন আমির। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমায় আমির খানকে কুস্তিবিদের চার মেয়ের বাবা হিসেবেও দেখা যাবে।
মহাবীর ফোগটের চরিত্রে অভিনয় ফুটিয়ে তোলার জন্য সিনেমাটির শুটিং শুরুর আগেই চরিত্রটি নিয়ে কাজ শুরু করেছেন আমির। সম্প্রতি দেখা করেছেন ফোগটের দুই মেয়ের সঙ্গে। তারা হলেন, ববিতা আর গীতা ফোগট।
কুস্তিবিদের জীবন রপ্ত করতে তাদের বাবার প্যাটার্নেই এখন সারাদিন হাঁটা-চলা, কথা বলা চেষ্টা করছেন আমির। বাড়িয়েছেন নিজের ওজনও।
আমিরের মুখপাত্র বলেন, ‘তাদের সঙ্গে দেখা করার জন্য খুবই উৎসাহী ছিলেন আমির। কিন্তু সময় বের করাই কঠিন হচ্ছিল। শেষ পর্যন্ত ব্যাপারটা সম্ভব হল। মুম্বাইতে তাদের স্বাগত জানানোর জন্য নিজে উদ্যোগ নেন আমির। মেয়েদের কাছ থেকে মহাবীরের কথা শুনতে শুনতে তিনি বেশ খানিকটা ইমোশনাল হয়ে পড়েছিলেন।’
মুখপাত্র আরো জানান, ‘দুই মেয়ের সঙ্গে আলাদা করে বসে, অন্তরঙ্গ আলাপচারিতার মধ্য দিয়ে তাদের কুস্তিগির বাবার ব্যক্তিত্ব সম্পর্কে বোঝার চেষ্টা করেছেন আমির। সেটা মাথায় নিয়েই শুটিং শুরু করতে চান তিনি। দিনকয়েক দুই মেয়ে আমিরের সঙ্গেই গল্প করে কাটিয়েছেন। সিনেমাটিতে তাদের বাবাকে কেমন লাগে তা দেখতে উত্তেজিত তাঁরাও।’
যে কোনো চরিত্রে অভিনয় করার জন্য আমির যতটা সম্ভব সেই চরিত্রটার মতোই জীবন যাপনের চেষ্টা করেন। এটাই তার বরাবরের অভ্যাস। মঙ্গল পাণ্ডে করার সময় দুই বছর চুল কাটেননি। গজনি করার জন্য মাথা প্রায় নেড়া করা ও বডি তৈরি করেছিলেন। তারে জমিন পার-এর জন্য ধূমপান পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পিকে করার জন্য পাক্কা পান খাইয়েদের মতো নিয়মিত পান খেয়েছেন। আর এবার দঙ্গল-এর জন্য পুরোপুরি কুস্তিগিরের জীবন-যাপন শুরু করেছেন। আমিরকে দেখে তাই ববিতা আর গীতা ফোগটের মন্তব্য, আমির যেন বাবাই।
রিয়েল লাইফে দুই সন্তানের পিতা আমির খান, রিল লাইফে তালাশ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। আর এবার দঙ্গল সিনেমার মাধ্যমে রিল লাইফে ফের তিনি বাবার ভূমিকায়।