ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ লাখ পেরিয়ে মাহির ‘ম্যাজিক মামনি’

Link Copied!

mahiবিনোদন ডেস্ক : ‘বাবলী না আমি লাভলী না, নই রে বিল্লু রানি, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামনি’। কথাগুলো মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি-টু’ ছবির ‘ম্যাজিক মামনি’ শিরোনামের আইটেম গানের। গত ৪ জুন অনলাইনে গানটি প্রকাশ করা হয়। এ সবই পুরনো খবর। নতুন খবর হলো, গানটি গত একমাসে ২০ লক্ষাধিক বার দেখেছেন দর্শকরা। যা বাংলা চলচ্চিত্রের কোন আইটেম গানের নয়া রেকর্ড।
‘ম্যাজিক মামনি’ লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। স্যাভির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাকর। আইটেম গানটিতে বার ড্যান্সার হিসেবে দেখা যাবে মাহিকে। অনলাইনে গানটি প্রকাশের পরপরই চারদিকে সাড়া পরে যায়। এতে মাহিকে ভিন্ন রূপে উপস্থাপন করা হয়। যা মাহির নতুন পরিচিতি এনে দিয়েছে।
উল্লেখ্য, ‘অগ্নি টু’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ছবিটি গেল ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায়।