ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন চলচ্চিত্রে তিশা

Link Copied!

tishaবিনোদন ডেস্ক : ২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিশা। তারপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রসংশা কুঁড়ান। সবশেষ ২০১৪ সালে ‘মেন্টাল’ শিরোনামে একটি ছবির কাজ শুরু করেন। ছবিটি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে নতুন একটি ছবিতে অভিনয় করেত যাচ্ছেন তিশা। সম্প্রতি অনন্য মামুনের পরিচালনায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এখানে তাকে নাম ‘পরি’ নামের একটি চরিত্রে দেখা যাবে। ছবিতে তিশার বিপরীতে থাকছেন আরিফিন শুভ।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তিশা- আরিফিন শুভকে ঘিরেই ছবির গল্প। মূলত রোমান্টিক ঘরানার এই ছবিটি নাম এখনও চূড়ান্ত করিনি। শিগগিরই নাম ঠিক করে সবাইকে জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট থেকে সিলেটে ছবিটির শুটিং শুরু করব।’
এদিকে তিশা বর্তমানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার’র আয়োজনে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার জন্য ভারতে অবস্থান করছেন। দুই একদিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে।