ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো কমল সোনার দাম

Link Copied!

Gold-Barঅর্থনৈতিক প্রতিবেদক : দুই সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা কমেছে।
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারেও সোনার দাম কমানো হলো। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সোনার নতুন দর কার্যকর হয়েছে।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় দফা কমল সোনার দাম।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৭৫৭ টাকায়, ২১ ক্যারেট সোনা ৩৯ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৩৩ হাজার ৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ২১ হাজার ৮৭০ টাকা । নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ২২৪ টাকা। এ ছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ২২৫ টাকা।
এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল (বুধবার পর্যন্ত) ৪২ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ টাকা এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২২ হাজার ৮৬১ টাকায়।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমবে। আজ থেকে প্রতি ভরি রুপার দাম হবে ৯৩৩ টাকা। এর আগে প্রতি ভরির দাম ছিল ৯৯১ টাকা।
বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২২ জুলাই সোনার দাম কমেছিল। এর আগে গত ৯ মার্চও কমানোও হয়েছিল সোনার দাম।