অর্থনীতি ডেস্ক : ন্যাশনাল ব্যাংক লিমিটেডের তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে সম্প্রতি ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের ৬টি শাখার নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘Temenos T24 centralized online banking solution’ বিষয়ে দু’দিন ব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শাখাগুলোতে শিগগিরেই Online banking system চালু করা হবে।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. বদিউল আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ।
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

