ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রাবিড়ের প্রতি ‘কৃতজ্ঞ’ ইউনিস

Link Copied!

younisস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বর্ষীয়ান ব্যাটসম্যান ইউনিস খান ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্রাবিড় বড় ধরনের ভূমিকা রেখেছেন বলে স্বীকার করেন এই পাক পাঠান।
ইউনিস খান বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুতে দ্রাবিড়ের কাছ থেকে যেই পরামর্শ ও উপদেশ পেয়েছি তা আমাকে টপ-অর্ডারের সেরা ব্যাটসম্যান হতে সাহায্য করেছে। কেননা, তিনি তিন নম্বর পজিশনের অবিসংবাদিতভাবে সেরা তারকা।’
ইউনিস খান আরো বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে দ্রাবিড়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং এরপর বেশ কয়েকবার তার সঙ্গে আমি ব্যাটিং টেকনিক নিয়ে কথা বলেছি। তার কাছ থেকে আমি বেশ গুরুত্বপূর্ণ উপদেশ পেয়েছি যা আমার ব্যাটিং দক্ষতা উন্নতি করতে সাহায্য করে। দ্রাবিড় ছিলেন বিশ্বমানের টপ-অর্ডার ব্যাটসম্যান এবং তিনি আধুনিক যুগের সেরা ব্যাটসম্যানদের একজন। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ’
২০০৯ সালে পাকিস্তানকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর দল ও ব্যাটিং ব্যর্থতার কারণে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন ইউনিস খান। দীর্ঘদিন পর সেটি ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন ‘স্পষ্টভাষী’ এই পাক ব্যাটসম্যান।
ইউনিস বলেন, ‘২০০৯ সালে যখন আমাকে অধিনায়ক নির্বাচন করা হয় তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটকে বলেছিলাম, আমি যদি দলকে ভালো অবস্থানে নিতে ব্যর্থ হই তবে নিজ থেকেই অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেবো। ২০০৯ সালে আবু ধাবিতে নিউজিল্যান্ড সিরিজের পর যখন বুঝতে পারলাম আমি দলকে সংগঠিত করতে পারছি না, তখন আমি নিজ থেকেই সরে দাঁড়ালাম। ’
প্রসঙ্গত, ২০০৯ সালে দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইউনিস খানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন তিনি। দীর্ঘ ছয় বছর পর তিনি সেই সিদ্ধান্ত ভুল ছিল বলে প্রথমবারের মতো স্বীকার করলেন।