ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই চাপে অস্ট্রেলিয়া

Link Copied!

aus2স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টেস্টের অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ট্রেন্ট ব্রিজ টেস্টে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই মর্যাদার অ্যাশেজ জিতে নিবে কুকবাহিনী। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার।
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দলীয় ১৫ রানের মধ্যেই অসি শিবির হারিয়েছে মূল্যবান চারটি উইকেট। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড আঘাত হানেন প্রথমে। তার প্রথম শিকার ক্রিস রজার্স (০)। প্রথম ওভারের শেষ বলে ব্রড সাজঘরে ফেরত পাঠান ৬ রান করা স্টিভেন স্মিথকে। দ্বিতীয় ওভারেই শুন্য রানে মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিদায় করেন মার্ক উড। দুই বলে শুন্য রান করেন ওয়ার্নার।
এরপর আবারও ব্রডের আক্রমণ। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শন মার্শকে শুন্য রানে আউট করেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৯ রান। ক্রিজে ব্যাট করছেন মাইকেল ক্লার্ক ও অ্যাডাম ভোজেস।
ইনজুরির কারণে জেমস অ্যান্ডারসন দল থেকে ছিটকে পড়ায় তার পরিবর্তে মার্ক উড দলে ফিরেছেন। আগের টেস্টে উডের পরিবর্তে দলে ঢোকা পেসার স্টিভেন ফিন তো রয়েছেনই। এছাড়া ইংলিশ দলে আর কোনো পরিবর্তন নেই।
অন্যদিকে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। অফ-ফর্মে থাকা মিশেল মার্শের পরিবর্তে তার ভাই শন মার্শ দলে ঢুকেছেন। ফর্মহীনতায় থাকলেও মিডল-অর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেসকে দলে রেখেছেন নির্বাচকরা।
ট্রেন্ট ব্রিজের অতীত ইতিহাস ও পরিসংখ্যানের কথা ভেবেই হয়তো টস জিতে ফিল্ডিং নিয়েছেন অ্যালেস্টার কুক। এই মাঠে সর্বশেষ ১১ টেস্টে আগে ব্যাটিং করা দল জয় পেয়েছে সাতবার। আগে ফিল্ডিং করা দল তিনটি জয় পেয়েছে এবং অপর ম্যাচটি ড্র হয়।
ইংল্যান্ড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), অ্যাডাম লিথ, ইয়ান বেল, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও স্টিভেন ফিন।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিশেল মার্শ, পিটার নেভিল, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং নাথান লায়ন।