ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোপা লিবার্তেদোরসের শিরোপা রিভার প্লেটের

Link Copied!

river-plateস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট তৃতীয়বারের মতো কোপা লিবার্তেদোরসের  শিরোপা জিতেছে। মেক্সিকান ক্লাব তাইগ্রিস ইউএএনএল’কে হারিয়ে লাতিন আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে রিভার প্লেট।
বুধবার ফাইনালের দ্বিতীয় লেগে বুয়েন্স আয়ার্সে মেক্সিকান ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে স্বাগতিক রিভার প্লেট। মেক্সিকোর মাঠে প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়।
রিভার প্লেটের হয়ে ঘরের মাঠে গোল তিনটি করেন লুকাস অ্যালারিও, কার্লোস সানচেজ ও র‌্যামিরো ফিউনেস।
প্রথমার্ধের শেষ মুহূর্তে লিওনেল ভেনগিওনি’র নিচু পাস থেকে ডাইভিং হেডে গোল করে রিভার প্লেটকে ১-০ গোলে এগিয়ে নেন লুকাস অ্যালারিও। হাভিয়ের সানচেজ দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে হাভিয়ের অ্যাকুইনো পেনাল্টি বক্সের ভেতরে হাভিয়ের সানচেজকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিকে গোল করে স্বয়ং হাভিয়ের সানচেজ দলের ব্যবধান দ্বিগুন করেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে তাইগ্রিস ইউএএনএল’র কফিনে শেষ পেরেক ঠুকে দেন র‌্যামিরো ফিউনেস।
বুধবার ম্যাচ শেষে দলের হয়ে প্রথম গোল করা লুকাস অ্যালারিও বলেন, ‘দলের সবার এই ফলাফল প্রাপ্য। এটি অনেক আনন্দের মুহূর্ত যে আমাদের পরিশ্রমের মূল্য আমরা পেয়েছি।’
এই নিয়ে তৃতীয়বার বুয়েন্স আয়ার্সের ক্লাব রিভার প্লেট কোপা লিবার্তেদোরসের শিরোপা ঘরে তুললো। এর আগে সর্বশেষ ১৯৯৬ সালে আর্জেন্টাইন ক্লাবটি শিরোপা জিতেছিল। ১৯৮৬ সালেও কোপা লিবার্তেদোরসের শিরোপা ঘরে তুলে আর্জেন্টাইন ক্লাবটি।