ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিও মেজাজ হারান!

Link Copied!

messi 1স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে মিস্টার কুল যদি হন ভারতীয় অধিনায়ক মহেন্দ সিং ধোনি, তবে ফুটবলে সেই তকমা নিশ্চিতভাবে লিওনেল মেসিকে দেয়া যায়। শান্ত-শিষ্ট ও ভদ্র খেলোয়াড় হিসেবেই তাকে সবাই জানে। প্রতিপক্ষ খেলোয়াড়রা যখন ট্যাকল করে তাকে মাটিতে ফেলে দেন তখনও মেসিকে হাসতে দেখা যায়। শান্ত-শিষ্ট সেই মেসিই কীনা মেজাজ হারিয়ে বসে প্রতিপক্ষ খেলোয়াড়কে গুঁতো মারার চেষ্টা করেন। এমনকি রীতিমতো গলা চেপে ধরলেন তার! তাও প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে।
বুধবার বার্সেলোনার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাচের ৩৪ মিনিটের সময় নেইমারের সঙ্গে ওয়ান-টু ওয়ান পাস খেলে রোমার ডি বক্সের ভেতর ঢুকে যান মেসি। কিন্তু রেফারি বাঁশি বাজালে মেসি না থেমে বল নিয়ে কিছুটা এগিয়ে যান। এই ঘটনায় রোমার ডিফেন্ডার মাপোউ ইয়াঙ্গা-এমবিয়া মেসিকে কিছু একটা বললে তর্ক বাধে।
এসময় মাথা দিয়ে মেসিকে ধাক্কা দেয়ার চেষ্টা করেন মাপোউ ইয়াঙ্গা-এমবিয়া। তারপরই মেজাজ হারিয়ে তাকে গুঁতো মারেন বার্সা তারকা। তার গলা চেপে ধরলে রোমার লিওনার্দো কাস্তান ও রেফারি হাভিয়ের ফার্নান্দেজ মেসি ও মাপোউ ইয়াঙ্গাকে আলাদা করে দেন।
মেসি ও মাপোউ ইয়াঙ্গা-এমবিয়া দুজনের ভাগ্য ভালো যে এটি প্রীতি ম্যাচ। নতুবা দুজনেই লাল কার্ড দেখতেন। তবে এদিন রেফারি এই দুজনকে লাল কার্ড না দেখিয়ে হলুদ কার্ড দেখান।
এই ঘটনার সময় বার্সেলোনা ১-০ তে এগিয়ে ছিল। ঝামেলা শেষে খেলা শুরু হওয়ার ৬ মিনিট পরই বার্সেলোনার হয়ে ব্যবধান দ্বিগুন করেন মেসি। পরে র‌্যাকিটিক আরেকটি গোল করলে রোমাকে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফির ৩৮তম শিরোপা ঘরে তুলে লুইস এনরিকের দল।