ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানির কারণে স্কুল চলছে বাসা-বাড়িতে

Link Copied!

schoolমৌলভীবাজার প্রতিনিধি : কয়েকদিনে ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় জেলার রাজনগর উপজেলায় ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে স্থানীয়দের বাসা বাড়িতে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। পানিবন্দি হয়ে পড়েছে এখানকার পাঁচটি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম।
সরেজমিনে গিয়ে জানা যায়, ধান উৎপাদনের জন্য কাউয়াদীঘি হাওরে পানি উন্নয়ন বোর্ড বন্যা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে আশির দশকে। কিন্তু অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল ও সময়মতো সেচ না দেয়ায় হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে রোপা আমনের পাশাপাশি পানিবন্দি হয়ে পড়ে ওই ইউনিয়নগুলোর দুই শতাধিক গ্রাম।
এছাড়াও উপজেলার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন সুনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ অন্তেহরি প্রাথমিক বিদ্যালয়, চালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে।
ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় পানিতে ডুবে গেছে। ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। ইউএনওর নির্দেশে পাঠদান চলছে স্থানীয় বাসিন্দা সরফরাজ চৌধুরীর বাড়ির বারান্দায়। এক রুমে ছাত্র-ছাত্রীদের গাদাগাদি করে বসতে হচ্ছে। ব্যাঘাত ঘটছে লেখাপড়ায়।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, ‘বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে স্থানীয়দের বাসা বাড়িতে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয় ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।’