ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ৮ আগস্ট

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : আগামী ৮ আগস্ট মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২১০৫ অনুষ্ঠিত হবে। ওইদিন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত করবে।
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এ বছর ৪৮৭টি উপজেলা ও ৮টি মহানগরের ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্বাচন হবে। এর মধ্যে ৪৯৫টি মাধ্যমিক স্কুল, ৪৮৭টি দাখিল মাদরাসা ও ৬১টি কারিগরি স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র থাকবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ভোটার তালিকাভূক্ত হয়ে নির্বাচনে প্রার্থী হতে পারবে।’
তিনি বলেন, ‘প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণীতে একটি ও সর্বোচ্চ তিনটি শ্রেণীতে দুটি করে মোট ৮টি ভোট দিতে পারবে। প্রত্যেক শ্রেণী থেকে একজন করে পাঁচটি শ্রেণী থেকে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণী থেকে আরো ৩ জন নিয়ে ৮ জনের স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। এ কেবিনেটের মেয়াদ হবে এক বছর। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আদলে হবে স্টুডেন্ট কেবিনেট।’
মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় একটি করে হাইস্কুল, মাদরাসা ও টেকনিক্যাল স্কুলকে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। যেসব উপজেলায় টেকনিক্যাল স্কুল নেই সেখানে একাধিক হাই স্কুলকে মনোনীত করা হয়েছে। এই হিসাবে ৪৮৪টি উপজেলায় প্রায় ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ আগস্ট স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হবে। ভোটার ৬ লাখ ২৪ হাজার ৫৩২ জন এবং প্রার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৪৩ জন।’