ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবির প্রথম সমাবর্তন ১৬ নভেম্বর

Link Copied!

Logo-sebauনিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠার ১৪ বছর পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত আলোকেপত্রে সমাবর্তনের এ তারিখ জানানো হয়েছে।
১৬ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ।
সমাবর্তনকে ঘিরে ইতোমধ্যেই সাজসাজ রব পড়ে গেছে ক্যাম্পাসে। শিক্ষক, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের দেখা গেছে প্রবল উত্তেজনা। প্রস্তুতিতে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রথম সমাবর্তন সাফল্যমণ্ডিত করতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময়ও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের প্রথম এই সমাবর্তনের বিজ্ঞপ্তি দেয়া হবে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ২০১১ সালের ডিসেম্বরে ৪০তম একাডেমিক কাউন্সিলের সভায় প্রথম সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ৫২তম সিন্ডিকেটের সভায় তা অনুমোদিতও হয়। কিন্তু বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কারণে সমাবর্তন আয়োজন আর হয়নি। চলতি বছর ১০ জুন ৫৮তম একাডেমিক কাউন্সিলের সভায় প্রথম সমাবর্তন করার ব্যাপারে আবার সিদ্ধান্ত নেয়া হয় এবং ৭১তম সিন্ডিকেটের সভায় তা অনুমোদিত হয়।