ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবারই প্রথম সামিনা চৌধুরী

Link Copied!

saminaবিনোদন ডেস্ক : প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। নাট্য নির্মাতা তারিক মুহাম্মদ হাসানের মিডনাইট ব্ল্যাক কফি শিরোনামের নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। যদিও এর আগে বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন এ কণ্ঠশিল্পী।
আলফ্রেড হিচককের গল্পের একটি অংশ থেকে এ নাটকের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘থ্রিলার টাইপের গল্প নিয়ে গড়ে উঠেছে এ নাটকের গল্প। এ নাটকে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী দুটি চরিত্রে অভিনয় করবেন। একটি চরিত্রে তাকে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে। অন্য চরিত্র প্রসঙ্গে আপাতত কিছু বলছি না।’
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝিতে শুটিং শুরু হবে। ঢাকা ও বান্দরবানে শুটিংয়ের পরিকল্পনা করছেন পরিচালক। এখন অন্য কলাকুশলী নির্বাচনের কাজ চলছে। ঈদুল আজহার জন্য নির্মিত হবে এ নাটক। ঈদে বেসরকারি কোনো একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।