ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের নিয়োগ পাচ্ছেন আবুল কাশেম

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আবুল কাশেম। চলতি সপ্তাহের মধ্যেই তার নিয়োগের বিষয়টি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি (আবুল কাশেম) পুণঃনিয়োগ পাচ্ছেন বলে শুনেছি। তবে এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এটি দু’একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে তিনি ডিজি হিসেবে আগামী ৬ তারিখ থেকে পুণরায় দায়িত্ব পালন করতে পারেন।
জানা যায়, আবুল কাশেম ডিজি হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন। গত ৭ জুলাই তার মেয়াদ শেষ হওয়ার পর মাসখানেক এ পদটি খালি ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের ডিজি পদে ২০১১ সালের ৭ জুলাই চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয় সে সময়কার নির্বাহী পরিচালক আবুল কাশেমকে। চুক্তি অনুযায়ী গত ৭ জুলাই তার নিয়োগের মেয়াদ শেষ হয়।
বর্তমানে যে তিনজন বাংলাদেশ ব্যাংকের ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা হলেন- এসকে সুর চৌধুরী, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও নাজনীন সুলতানা।