ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের কেনাকাটা মূল্যস্ফীতি বাড়িয়েছে

Link Copied!

Eidঅর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতরের কেনাকাটার কারণে জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ; আগের মাস জুনে যা ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।
বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনে কক্ষে একনেক বৈঠক শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া জুলাই মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) সর্বশেষ হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাতেই জুলাইয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে।
মুস্তফা কামাল বলেন, ‘ঈদে ছোট-বড় সবার জন্য কাপড় কেনা-কাটার কারণে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখি হয়েছে। এ কারণে জুলাই মাসে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে, তবে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়নি। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বাড়ায় সাধারণ মূল্যস্ফীতিতেও এর প্রভাব পড়েছে।’
বিবিএসের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, খাদ্যপণ্যে জুন মাসের চেয়ে জুলাই মাসে মূল্যস্ফীতি নিম্নমুখি হয়েছে। জুনে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩২ শতাংশ। জুলাইয়ে এ হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। তবে অস্বাভাবিকভাবে বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যে। পরিধেয় বস্ত্র, প্রসাধনী, জুতা, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, আসবাবপত্র, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখি।
ফলে খাদ্য বহির্ভূত খাতে জুলাই মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ, যা জুনে ছিল ৬ দশমিক ১৫ শতাংশ।
বিবিএস-এর হালনাগাদ তথ্যে দেখা গেছে, মাছ, মাংস, শাক-সবজি, মসলা, ফল, দুধ জাতীয় দ্রব্যাদি এবং অন্যান্য খাদ্য সামগ্রীর দাম জুন মাসের তুলনায় জুলাই মাসে কমেছে।
হালনাগাদ তথ্যে আরো দেখা যায়, গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার কমেছে। জুনে যা ছিল ৫ দশমিক ৯০ ভাগ, জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৮ ভাগ। অন্যদিকে শহর পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার জুন মাসে ৬ দশমিক ৯১ শতাংশ ছিল। জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশে।