ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরলেন ডি ভিলিয়ার্স

Link Copied!

de-viliarsস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে তিনি শুধু দুই ম্যাচের টি২০ সিরিজ খেলেছিলেন। ওয়ানডে এবং টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে গিয়েছিলেন ভিলিয়ার্স। কারণটাও সবার জানা। প্রথমবার যে তিনি পুত্র সন্তানের জনক হয়েছেন।
ভিলিয়ার্সের মতো পিতৃত্বজনিত ছুটি নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার, অলরাউন্ডার জেপি ডুমিনি এবং ফাস্ট বোলার মরনে মরকেল। নিউজিল্যান্ডের বিপক্ষে দু’জনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করবেন। তবে তারা দুই ম্যাচের টি২০ সিরিজে খেলবেন।
ওয়ানডেতে অভিষেক হতে পারে অলরাউন্ডার ডেভিড উইজের। এরআগে তিনি কেবল টি২০ ম্যাচই খেলেছেন। পুনরায় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মরনে ফন উইক। যার জায়গা তিনি দখল করেছেন সেই কুইন্টন ডি কককে ফর্মে ফিরতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে ভারত সফরে পাঠানো হয়েছে।
ডারবানে ১৪ আগষ্ট প্রথম টি২০ হওয়ার পর সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে। সেখানেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ আগষ্ট। দ্বিতীয় এবং শেষ ওয়ানডে হবে যথাক্রমে ২৩ ও ২৬ আগষ্ট।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বিহারদিয়েন, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যারন ফানগিসো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রাইলে রুশো, ডেল স্টেইন, মরনে ফন উইক, ডেভিড উইজে।