নোয়াখালী প্রতিনিধি : সারাদেশের মেডিকেল কলেজে ‘ক্যারিঅন সিস্টেম’ পুনর্বহালের দাবিতে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি শুরু করছে।
মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের প্রধান ফটকে অবস্থান করে এ কর্মসূচি শুরু করে।
আন্দেলনরত শিক্ষার্থীরা বলেন, ক্যারিঅন সিসেন্ট পুনর্বহাল না হাওয়া পর্যন্ত তারা ক্লাশে ফিরে যাবে না।

