ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কম দামে স্যামসাংয়ের ফোরজি ফোন

Link Copied!

samsungতথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের দুনিয়ায় স্যামসাং নিয়ে এলো নতুন একটি ফোন। এটি স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম। নতুন এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটির দামও হাতের নাগালে।
মধ্যম ঘরানার গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমে আছে ৫ ইঞ্চির কিউএইচডি টিএফটি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৫৪০x৯৬০ পিক্সেল। ফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির রিয়ার ক্যামেরায় ৮ মেগা পিক্সেল রয়েছে। সঙ্গে আছে এলইডি ফ্লাশ। সেলফি ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেল।
গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ স্যামসাং টাচউইজ উইআই স্ক্রিন চালিত।
স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, এনএফসি, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে।
ভারতের বাজারে অবমুক্ত হওয়া এই স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১১ হাজার ১০০ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ৫৩২ টাকা।