তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডেল ইন্ডিয়া সম্প্রতি নতুন একটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে। ভেন্যু সিরিজের এই ট্যাবলেটির মডেল ডেল ভেন্যু ৭ ৩৭৪১। স্বল্প দামের এই ট্যাবলেটটিতে ভয়েস কলিং ফিচার রয়েছে।
৭ ইঞ্চির এই ট্যাবলেটি পিসিটির ডিসপ্লের রেজুলেশন ১০২০x৬০০পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৪.৪ ভার্সনের অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে কোয়াড কোর ১.৮ গিগাহার্টজ ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫জি চিপসেট। সঙ্গে রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।
ডেল ভেন্যু ট্যাবলেট টিতে টুজি, থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কলিং একসেস করা যায়।এছাড়া এটার সাহায্যে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়া যায়। ডাটা ট্রান্সফারের জন্য এতে মাইক্রোইউএসবি স্লট এবং ব্লুটুথ নেটওয়ার্ক কানেটটিভি আছে।
এটি দিয়ে ভিডিও কলও করার সুযোগ রয়েছে। ট্যাবটির রিয়ার ক্যামেরায় আছে ২ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ভিজিএ। ট্যাবটির ব্যাটারি ৪১০০ মিলিঅ্যাম্পায়ারের।
ভারতের বাজারে ট্যাবটির মূল্য ৭ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৯ হাজার ৭৬৪ টাকা।

