ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজয়ের ছবির প্রচারণায় কেজরিওয়াল

Link Copied!

drishyamবিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছে অজয় দেবগন ও টাবু অভিনীত নির্মাতা নিশিকান্ত কমতের ছবি ‘দৃশ্যায়ম’। আর ছবিটির প্রচারণায় এবার নাম লেখালেন দিল্লীর মূখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।
জানা গেছে, বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী টাবু দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন নিশিকান্তের ছবি ‘দৃশ্যায়ম’-এ। আর এই ছবির প্রচারণায় সরাসরি অংশ নিলেন কেজরিওয়াল। তিনি ছবিটি দেখতে সকলের প্রতি আহ্বান জানান। ৩১ জুলাই মুক্তি পাওয়া ‘দৃশ্যায়ম’ ছবিটি দেখতে অরবিন্দ কেজরিওয়াল ৪ আগস্ট মঙ্গলবার টুইট করে বলেন, ‘দৃশ্যায়ম’ দেখলাম। সবারই ছবিটি দেখা উচিত।’
দীর্ঘ ১৬ বছর পর কোনো ছবিতে একসাথে জুটিবেধে ছবি করলেন বলিউড অ্যাকশন হিরো অজয় দেবগন ও টাবু। আর ৩১ জুলাই সেই প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যায়ম’ মুক্তি পেল ভারতের সিনেমা হলে। মুক্তির নানান জটিলতার মধ্যে ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৩১ কোটি রূপি।
নিশিকান্ত কমত পরিচালিত ‘দৃশ্যায়ম’ ছবিটিতে অজয় দেবগন ও টাবু ছাড়াও অভিনয় করছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া শরণ এবং রজত কাপুর।
উল্লেখ্য, এর আগেও দিল্লীর মূখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল রিচা চাড্ডা অভিনীত নিরজ ঘাওয়ানের ছবি ‘মাসান’ দেখতে ভারতবাসীকে আমন্ত্রণ জানান।