ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ ফোনের ব্যাংক হিসাব চেয়েছে এনবিআর

Link Copied!

GP Logoঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরেরর বৃহৎ কর দাতা ইউনিট (এলটিইউ) থেকে সম্প্রতি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যাংক লেনদেনের সব ধরনের তথ্য চাওয়া হয়েছে চিঠিতে।
চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ফোন লিমিটেডের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর মামলা নিষ্পত্তির লক্ষে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করা প্রয়োজন। সব ধরনের লেনদেনের বিবরণী জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।
তবে কতো দিনের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে সে বিষয় কিছু বলা নেই চিঠিতে।
চিঠিতে স্বাক্ষর করেছেন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের অডিট ইউংয়ের উপ-কর কমিশনার মো. আতাউল হক। তার কাছেই হিসাব সংক্রান্ত সব তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে গ্রামীণ ফোনের টিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে ০৭০-২০০-৭৫৫৭। ঠিকানা হিসেবে দেয়া হয়েছে জিপি হাউজ, বসুন্ধরা, বারিধারা, ঢাকা।