ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশরাফুল ভক্ত সৌম্য

Link Copied!

soumya1স্পোর্টস ডেস্ক : আমেরিকায় গিয়ে ডাইভারসিটি কাপ নামে একটি টুর্নামেন্টে খেলছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেখানে তার সঙ্গে বিসিবির দুই চুক্তিবদ্ধ ক্রিকেটার নাদিফ চৌধুরী আর ইলিয়াস সানি কেন খেলছেন- তা নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। বিসিবিও ঘোষণা দিয়েছে তদন্ত করে এ ব্যাপারে ব্যব্স্থা নেয়া হবে। এ নিয়ে যখন সরগরম ঢাকার ক্রিকেট, তখনই স্থানীয় একটি পত্রিকাকে নিউ সেনসেশন সৌম্য সরকার জানান, তিনি মোহাম্মদ আশরাফুলে কঠিন ভক্ত।
বাম হাতি এ ব্যাটসম্যান ইতিমধ্যে ২২টি ওয়ানডে খেলে ফেলেছেন। রান তুলেছেন ৮৪৩। ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্যই দ্রুত সবার নজর কেড়েছেন তিনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর দুই ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন, তাতে করে সবারই ভক্তি আদায় করে নিয়েছেন তিনি।
অথচ, সেই সৌম্যই কি না ৫ বছর নিষিদ্ধ আশরাফুলের কঠিন ভক্ত। ইংরেজি ওই দৈনিককে সৌম্য বলেন, ‘আশরাফুল ভাই যখন ব্যাটিং করেন, তা দেখে আমার কাছে অন্যরকম লাগে। আমি তার ব্যাটিংয়ের কঠিন ভক্ত। তার ব্যাটিং দেখতে যে কারোরই ভালো লাগার কথা।’
একই সঙ্গে সৌম্য এটাও জানালেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে প্রোটিয়াদের হারের সেই ভিডিও দেখেন সৌম্য। ওই ম্যাচে আশরাফুলের ৮৭ রানের অসাধারণ ইনিংসটি দেখেই প্রেরণা পান সৌম্য।’