ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় একাত্তর হল সব সম্প্রদায়ের জন্য উন্মুক্ত, ছাত্রদের প্রতিবাদ

Link Copied!

DU-71নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজয় একাত্তর হল সব সম্প্রদায়ের ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। রোববার উপ-রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে এর ফলে সাম্প্রদায়িক অসন্তোষের সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।
এদিকে প্রতিবাদের মধ্যেই রাতে দু’জনকে শিবির সন্দেহে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের মতে, আন্দোলনকে ধামাচাপা দিতে সাধারণ শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে এ ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ নেতারা।
সূত্র জানায়, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া সব ছাত্রদের জন্যে উন্মুক্ত করে দেয়ার জন্যে উপাচার্য বরাবর গত ৯ জুলাই আবেদন করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং সিন্ডিকেট সদস্যদের মতানুসারে হলটি সবধর্মের শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়।
রোববার এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিতে হল প্রাধ্যক্ষ বরাবর একটি চিঠি প্রেরণ করা হয়। এরপরই এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
জানা গেছে, এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাতে হলের ভেতরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, এমন সিদ্ধান্তের ফলে হলের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে। যেহেতু অন্য সম্প্রদায়ের জন্য জগন্নাথ হল আছেই, সেহেতু তাদেরকে এখানে নিয়ে আসার কোনো মানে হয় না বলে জানিয়েছে একজন সাধারণ শিক্ষার্থী।
এ সিদ্ধান্ত বাতিল করা না হলে আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারী দিয়েছে বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীরা।
সূত্র জানায়, বিক্ষোভের পর রাতে হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুইজনকে শিবির সন্দেহে পিটিয়ে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়। পরে প্রক্টরিয়াল বডি তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলেন- ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মানিক হোসেন (রুম নং-পদ্মা ১০০০৭) ও ইন্টারন্যশনাল বিজনেস বিভাগের এমবিএ’র শিক্ষার্থী মো. হোসেন (রুম নং পদ্মা ৪০১৩)।
সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয় দেখাতে গ্রেপ্তারের এ ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ।