তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনে অত্যাধুনিক মোবাইল ফোন নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ভিওএলটিই প্রকল্পের হয়ে কাজ করবে হুয়াওয়ে। এই প্রকল্পের অংশ হিসেবে সেদেশের ৩১ টি প্রদেশ ও মিউনিসিপ্যালিটির নেটওয়ার্ক বিস্তৃত করা এবং পুনঃনির্মাণের কাজ করবে হুয়াওয়ে।
হুয়াওয়ে সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রকাশিত দরপত্রের ফলাফল অনুযায়ী চীনের মোবাইলের ২০১৪ সালের শুরুতে প্রস্তাবিত ‘থ্রি নিউ’ স্ট্র্যাটেজি অর্থাৎ নিউ কল, নিউ মেসেজ এবং নিউ কন্টাক্ট বাস্তবায়নে হুয়াওয়ে হবে কৌশলগত প্রধান অংশীদার। চায়না মোবাইল ভিওএলটিই প্রজেক্টের প্রায় অর্ধেক কাজই করবে হুয়াওয়ে।
চায়না মোবাইল ২০১৫ এর শেষ নাগাদ কিংবা ২০১৬ এর প্রথমে ৫০ মিলিয়ন কমার্শিয়াল ভিওএলটিই গ্রাহককে সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এর একটি অন্যতম অংশ হচ্ছে চীনের ৩১টি প্রদেশে ফিক্সড মোবাইল কনভারজেন্স(এফএমসি) নেটওয়ার্ক ও ফিক্সড আইপি মাল্টিমিডিয়া সাবসিস্টেম (আইএমএস) নেটওয়ার্কসের উন্নয়ন। এই ১৪ টি প্রদেশের মধ্যে ১২টি উপকূলীয় প্রদেশের এবং বেইজিং, সাংহাই, তিয়ানজিন, গুয়াংডং, ঝেজিয়াং ও জিয়াংশুর মত শহরের এফএমসি ট্রান্সফরমেশনের কাজ জিতে নেয় হুয়াওয়ে।
সিএম-আইএমএস ফেজ ২ এর জন্য সহযোগী ভেন্ডর নির্বাচনে স্টিপুলেটিং টেকনিক্যাল স্পেসিফিকেশন, ইন্টারনাল এবং ফিল্ড পরীক্ষা, বিভিন্ন শহরে ফিল্ড পরীক্ষার ভেরিফিকেশন এবং দরপত্র আহ্বানসহ বেশকিছু ধারাবাহিক কিছু কার্যক্রম পরিচালনা করে।
জিএসএমএ এর তথ্য অনুযায়ী ২০১৫ সালে ভিওএলটিই এর প্রসার এবং বাণিজ্যিকীকরণে বর্তমানে বিশ্ববিস্তৃত ২৮টি বাণিজ্যিক ভিওএলটিই নেটওয়ার্কের দ্রুত বৃদ্ধির পূর্বাভাষ দেয়।
হুয়াওয়ে ২০১৫ এর জুলাই পর্যন্ত এর ৫০ ভিওএলটিই এর বানিজ্যিকীকরনের কন্ট্রাক্ট পায় যা হুয়াইকে বিশ্বের শীর্ষস্থানীয় ভিওএলটিই অপারেটরদের জন্য শীর্ষস্থানীয় কৌশলগত অংশীদার হিসেবে গড়ে তোলে।

