ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্ল্যাকমেইল’ ট্রেইলারেই নকলের আভাস

Link Copied!

black-mailবিনোদন ডেস্ক : ১৪ আগস্ট দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রোববার ছবিটির একটি ট্রেইলার অনলাইনে প্রকাশ করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে ট্রেইলারের দৃশ্যগুলো ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘গুণ্ডে’র নকল।
রোববার প্রকাশিত ‘ব্ল্যাকমেইল’ ছবির ট্রেইলারে দেখা যায়, রেলেওয়ের একটি মালবাহি বগি থেকে লাফিয়ে বেড়িয়ে আসে দুটি কিশোরী। কিছুক্ষণ পর তারা একটি শিপ ইয়ার্ডে ঘুরে বেড়াতে থাকে। এক পর্যায়ে তারা একটি খাবারের দোকানে হাজির হয়। এরই মধ্যে দুই কিশোরি প্রাপ্ত বয়স্ক নারী হিসেবে আর্বিভূত হয়। অভিযোগ উঠেছে, ট্রেইলারে প্রদর্শীত দৃশ্যগুলো ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘গুণ্ডে’র সঙ্গে মিলে গেছে হুবহু। অমিল এতটুকুই, সেই ছবিতে দুজন নারীর জায়গায় ছিলো দু’জন পুরুষ।
এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, ট্রেইলারটিতে যেহেতু নকলের গন্ধ পাওয়া যাচ্ছে, সে হিসেবে ছবির গল্প ও চিত্রায়ণেও তার ছাপ থাকবে।
উল্লেখ্য, গত ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবির কিছু অংশ সংশোধন করে তবেই ছাড়পত্র মিলেছে। ছবিতে মৌসুমী হামিদ ও ববি ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে।