ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবী আর ফিফা নিয়ে বিতর্কে রোনালদো

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : ক্লাবের প্রাক মওসুম সফরে সাফল্য না পেলে কী হবে, বিতর্কের মাঠে কিন্তু টানা গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একদিকে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি সফর চলাকালীন এক মডেলের সঙ্গে সময় কাটাতে চেয়ে প্রায় ‘ঝুলোঝুলি’, অন্যদিকে ফিফা নিয়ে প্রশ্ন করায় শালীনতার তোয়াক্কা না করে সাক্ষাৎকার সেশন ছেড়েই উঠে যান তিনি। এই জোড়া বিতর্কে বিদ্ধ এবার পর্তুগিজ মহাতারকা।
যার মধ্যে সবচেয়ে বেশি হইচই হচ্ছে ব্রাজিলীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় মডেল অ্যালাইন লিমা-রোনালদো কাণ্ড নিয়ে। অস্ট্রেলিয়ায় সফর করছেন জানতে পেরে লিমা ইন্সটাগ্রামে সিআর সেভেনকে মেসেজ করেন। জানতে চান লিমার বয়ফ্রেন্ডের পাঠানো ফ্যান লেটার রোনালদো পেয়েছেন কি না। উত্তরে পর্তুগিজে তারকা রোনালদো জানতে চান, ‘তোমার জিম করার সময়ের কোনও ছবি আছে?’ লিমা তখন জানান, ব্যাপারটা তার বয়ফ্রেন্ড জানলে রেগে যাবেন। রোনালদো নাকি তখন বলেন, ‘কেউ জানতে পারবে না। আমি কাউকে জানাব না।’ কিন্তু তাতেও লিমাকে টলাতে পারেননি রিয়াল মহাতারকা। ২২ বছরের মডেল এবার আশ্চর্য হয়ে জানতে চান, ‘সিরিয়াসলি?’
এখানেই শেষ নয়, রোনালদো নাকি লিমার ফোন নম্বর চেয়ে তাকে রিয়ালের ম্যাচের টিকিট দেওয়ারও প্রস্তাব দেন। কিন্তু লিমা তাতে সায় না দিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পর্তুগিজ ক্যাপ্টেন দেখা করবেন কিনা জানতে চান। তাতে পাল্টা সিআর সেভেন নাকি বলেন, ‘বয়ফ্রেন্ডের সঙ্গে নয়, তোমার সঙ্গে দেখা করতে চাই।’ এর পর নাকি লিমার তরফ থেকে আর কোনও সাড়া আসেনি।
এদিকে, ফিফার দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় রেগেমেগে রোনালদো সাক্ষাৎকার ছেড়েই চলে যান। ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে কয়েক দিন আগেই নেওয়া হয়েছিল সাক্ষাৎকারটি। ফিফার প্রসঙ্গ উঠতেই রোনালদো নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলে দেন, ‘আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ফিফা, কাতার, আই ডোন্ট গিভ আ ফা***’ (ফিফা, কাতার নিয়ে আমার কিছু যায় আসে না।) গালিগালাজও দেন ফিফাকে। সেপ ব্লাটার আর রোনালদোর বিরোধ ফুটবল বিশ্বে অজানা নয়। সেই আগুনের এখনও যে কতটা উত্তাপ, সেটাই স্পষ্ট রোনালদোর মন্তব্যে।