স্পোর্টস ডেস্ক : পূর্নাঙ্গ সিরিজ খেলতে গত ৩০ জুন বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৩৫ দিনের সফর শেষে আজ (সোমবার) রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রোটিয়ারা।
দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবেন হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিসরা। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ সফরে থাকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের লিয়াঁজো কর্মকর্তা হাসানুজ্জামান ঝড়ু।
এবারের বাংলাদেশ সফরে শুধুমাত্র টি২০ সিরিজ জয় করতে সক্ষম হয়েছে প্রোটিয়ারা। এছাড়া বৃষ্টির কারণে টেস্ট সিরিজে ০-০ ড্র করতে পারলেও (২-১) ব্যবধানে ওয়ানডে সিরিজ খুইয়েছে সফরকরীরা।

