ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকদের জন্য নতুন অভিজ্ঞতা

Link Copied!

mushfiqস্পোর্টস ডেস্ক : বড় দলগুলোর বিপক্ষে তামিম-সাকিবরা খুব একটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় না। বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টে মাত্র ৩ দিন খেলার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকারমত টেস্টের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটির বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম তিনদিন বেশ ভালোভাবেই এগিয়েছিল টাইগাররা। এ কারণে ঢাকা টেস্টে ভালো কিছুর আশায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিুর রহিম।
কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে ঢাকা টেস্টে মাত্র একদিন খেলতে পেরেছিল স্বাগতিকরা। প্রথম দিনের পর প্রতিদিন খেলার জন্য দারুণভাবে মুখিয়ে ছিলেন নাসির-মুস্তাফিজরা। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে টানা তিনদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থদিনের বিকেল থেকে মিরপুরের আকাশে রোদ উঠেছিল। যে কারণে, শেষ দিনে খেলায় আশা নিয়ে সাত সকালে মাঠেও এসছিলেন স্বাগতিক ক্রিকেটাররা।
এমনকি ওয়ার্মআপের জন্য প্রস্তুতিও শুরু করেন মুশফিকরা। কিন্তু এসময়ই বাংলাদেশ দলের খেলোয়াড়রা শুনতে পান, ম্যাচ রেফারী পঞ্চম দিনের খেলাও পরিত্যাক্ত ঘোষনা করেছেন। যা ছিল স্বাগতিক ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা। পরিত্যক্ত ঘোষণার পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকু রহিম।
পঞ্চম দিন আকাশে রোদ থাকা সত্ত্বেও হঠাৎ ম্যাচ রোফারির খেলা বাতিলের সিদ্ধান্তে কিছুটা হলেও বিস্মিত হন মুশফিক। এ বিষয়ে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমরা ওয়ার্ম আপের কিছুক্ষণ আগেই শুনতেই পাই, পঞ্চম দিনের খেলাও বাতিল করা হয়েছে। আসলে পঞ্চম দিন হয়তো ম্যাচ রেফারি বা ম্যাচ অফিসিয়াল যারা থাকেন তাদের এমন সিদ্ধান্ত থাকে। সেদিক থেকে এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এরআগে আমরা কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’
বিস্মিত হলেও খেলা বাতিল হওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন মুশফিক। তিনি বলেন, ‘আমরা যেটা জানতে পারলাম, আউটফিল্ড কিছু জায়গায় ভেজা রয়েছে। যা কিনা শুকাতে তিন-চার ঘণ্টা সময় লেগে যাবে। তা যদি টানা সূর্যের আলো লাগে। তারপরও যতক্ষণ খেলা হবে, ততক্ষণ ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এসব ভেবেই হয়তো তারা মনে করেছে খেলা বাতিল করার এটাই সবচেয়ে ভালো সময়।’
অধিনায়কদের কোন মতামত ছিল না কি না বাতিলের সিদ্ধান্তে। এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘এটা তো আসলে আমাদের নেই। তাছাড়া আমাদের কিছুই জিজ্ঞাসা করা হয়নি। এমনকি আমার মনে হয়, দুই দলের কাউকেই এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি। আমি যতদূর জানি, ম্যাচ অফিসিয়ালরাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো এই সময়ে ম্যাচ খেলার জন্য যথেষ্ট উপযোগী নয় বলে তারা মনে করেছে।’