ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্টে রেটিং বেড়েছে বাংলাদেশের

Link Copied!

Bangladeshস্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম ও ঢাকায়- দুই টেস্ট মিলে খেলা হয়েছে মোটে ৪দিন। ৬দিন ভেসেছে বৃষ্টিতে। ৪দিনের মধ্যে তিনদিনই খেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা খেলা সুযোগ পেয়েছে একদিন। ফল অবধারিতই। দুই টেস্টই ড্র। সিরিজও ড্র হলো ০-০ ব্যবধানে। বৃষ্টির কল্যাণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথমবারেরমত টেস্ট সিরিজ ড্র করার গৌরব অর্জণ করেছে টিম বাংলাদেশ। একই সঙ্গে টেস্টে রেটিং পয়েন্টও বেড়ে গেছে বাংলাদেশের।
মূলতঃ খেলা বলতে দুই টেস্টে কিছুই হয়নি। কেউ কারও বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাই গড়ার সুযোগ পায়নি। কিন্তু সিরিজ শেষে প্রকাশিত আইসিসি র‌্যাংকিয়ে অবস্থানের কোন হেরফের না হলেও রেটিং পয়েন্টে নড়চড় হয়েছে বেশ। বাংলাদেশ এই মুহূর্তে ওয়ানডের মত টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করছে। টেস্টে ৬ রেটিং পয়েন্ট বেড়ে এখন বাংলাদেশের মোট পয়েন্ট ৪৭।
আইসিসি টেস্ট র‌্যাংকিং কিংবা রেটিং পয়েন্টিংয়ের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। ওয়ানডেতে প্রতিটি ম্যাচ পরই রেটিং পয়েন্ট নড়চড় হয়। র‌্যাংকিংয়ে অবস্থানও পরিবর্তণ হতে পারে তাতে। তবে টেস্টে কোন ম্যাচ নয়। সিরিজ শেষ হলেই কেবল র‌্যাংকিংয়ে পরিবর্তণ আসে। সে হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম দিনও খেলা শেষে দেখা গেলো বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬ বেড়ে গেছে।
৬ রেটিং বাড়লেও, অবস্থানে কোন নড়চড় হচ্ছে না। আগের নবম স্থানেই রয়েছে বাংলাদেশ। পেছনে শুধু জিম্বাবুয়ে। ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। রেটিং পয়েন্ট ৯৬। পেছনে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে।
ওয়ানডের মত খুব বেশি সাফল্য না পেলেও টেস্ট ক্রিকেটে গত কয়েক সিরিজে মোটামুটি ধারাবাহিকই বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়। এরপর পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টেস্ট ড্র করার কারণেই রেটিং পয়েন্টে অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ।
বাংলাদেশের রেটিং বাড়লেও, কমেছে দক্ষিণ আফ্রিকার। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা। এমনিতেই তারা রয়েছে শীর্ষে। বাংলাদেশে লক্ষ্য ছিল সেই রেটিং পয়েন্টকে বাড়িয়ে তোলা। কিন্তু পয়েন্ট না বেড়ে উল্টো কমে গেছে ৫টি। প্রোটিয়াদের অবস্থান এক নম্বরে হলেও তাদের রেটিং এখন ১২৫। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১১।
টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে থাকা (অষ্টম স্থানে) ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৮১। বাংলাদেশের সঙ্গে ব্যবধান ৩৪। ক্যরিবীয়দের ধরতে হলে টানা কিছু টেস্ট ম্যাচ জয় ছাড়া বিকল্প নেই। সে হিসেবে সামনে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। তর্কের খাতিরে ধরে নিলে- অসিদের যদি হোয়াইটওয়াশ করতে পারে বাংলাদেশ, তাহলে রেটিং পয়েন্ট হবে ৫৮। তাতেও ক্যারিবীয়দের পেছনে ফেলার সুযোগ নেই। আর বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে একটি রেটিং পয়েন্ট হারাবে। তখন মোট রেটিং দাঁড়াবে ৪৬।
১-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে পারলে রেটিং হবে ৫৬। সিরিজ ড্র করলে পয়েন্ট দাঁড়াবে ৫২। প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।