ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটের পরিবহনে যুক্ত হলো নতুন ২ বাস

Link Copied!

CUETচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যানবাহন শাখায় নতুন দুইটি বাস যুক্ত হয়েছে।
রোববার ‘হালদা’ ও ‘রূপসা’ নামের নতুন বাস দুইটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বদিউস সালাম, রেজিস্ট্রার (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধানসহ চুয়েট পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, নতুন দুটি বাসের উদ্বোধন চুয়েটের চলমান অগ্রযাত্রায় আরো একটি মাইলফলক হিসেবে থাকবে। এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যা সমধানের নিরন্তর প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। এই দুটি বাসের সংযোজন যানবাহন শাখায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চুয়েটের এই উন্নয়নমুখী অগ্রযাত্রা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।