ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার স্মার্টফোন

Link Copied!

lavaতথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে  ভালো মানের সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নিয়ে এলো ভারতের মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভা। ফোনটির মডেল লাভা আইরিস এক্স১। সেলফি ক্যামেরার সঙ্গে ফ্লাশগান আছে।
লাভা আইরিস এক্স ১ এর ডিসপ্লে সাড়ে চার ইঞ্চির। ডিসপ্লেতে আইপিএস প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
স্মার্টফোনটিতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর মিডিয়াটেক প্রসেসর, ১জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ারের।
ছবি তোলার জন্য উপযুক্ত করে এই স্মার্টফোনটিকে তৈরি করা হয়েছে। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরায় ফ্রন্ট ফেসিং টেকনোলজি, মাল্টিপল এক্সপোজার এবং স্মাইল ডিটেকশন রয়েছে। রিয়ার ক্যামেরায় ফুল এইচডি মানের ভিডিও ধারন করা যাবে। এছাড়া এতে প্যানারমিক ভিউ আছে।
ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ৬ হাজার ৭৭৭ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৮ হাজার ২৫৮ টাকা।