বিনোদন ডেস্ক : টালিউডে আবির-পায়েল জুটির আপকামিং সিনেমা যমের রাজা দিল বর। সম্প্রতি মুক্তি পেয়েছে এই রোমান্টিক কমেডি সিনেমাটির ট্রেইলার।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও পায়েল সরকার। এ ছাড়া অভিনয় করেছেন লাবণী সরকার, রজতাভ দত্ত, দেবলীনা দত্ত সহ অনেকে। সিনেমাটিতে গান গেয়েছেন অনুপম রায়।
দেব দাস (আবির) ও রিয়ার (পায়েল) প্রেম নিয়েই সিনেমাটির কাহিনি। এতে যমরাজের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। আর রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে।
রিয়া বিয়ে করতে এক্কেবারে নারাজ। অনেক পাত্রই আসে। কিন্তু সবাই চলে যায় রিজেক্ট লিস্টে। অবশেষে আসে দেব দাস। তার কথাবার্তা, চালচলন মুগ্ধ করে রিয়াকে। ধীরে ধীরে জমে ওঠে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রণয়। তারপর বিয়ে। কিন্তু ফুলশয্যার রাতে আত্মঘাতী হয় দেব। এরপর সিনেমার কাহিনি মোড় নেয় অন্যদিকে। আবির্ভাব ঘটে যমরাজের।
আবির সেনগুপ্ত পরিচালিত এবং অনুশ্রী মেহেতা প্রযোজিত যমের রাজা দিল বর সিনেমাটি টালিউডে ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে।

