ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সোনম শুধু বন্ধু নয়, আমার আত্মা’

Link Copied!

sonamবিনোদন ডেস্ক : দূর থেকে দেখে শোবিজ তারকাদের পরস্পরকে শুধু একে অন্যের প্রতিযোগি বলেই ভ্রম হয় মিডিয়া কিংবা সাধারণ মানুষের; কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও, পেশাদারিত্বের জায়গায় একে অন্যকে প্রতিপক্ষ দেখালেও তাদের মধ্যে রয়েছে নিগূঢ় বন্ধুত্ব। এমনই এক স্বচ্ছ আর নিখুঁত বন্ধুত্বের খোঁজ পাওয়া গেল বলিউডের এই সময়ের দুই তারকা অভিনেত্রীর মধ্যে। একজন স্টাইলিশ কন্যা খ্যাত অভিনেত্রী সোনম কাপুর এবং অন্যজন সুদূর শ্রীলঙ্কা থেকে বলিউডে পাড়ি জমানো অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
সোনম ও জ্যাকুলিনের বন্ধুত্ব এমনই নিগূঢ় যে, পর্দায় যাই ঘটুক না কেন, তার বিন্দুমাত্রও নাকি প্রভাব ফেলতে পারে না তাদের বাস্তব জীবনের বন্ধুত্বে। আর বলিউডের মত বিশাল অঙ্গনে অভিনেত্রী সোনম কাপুরকেই সবেচেয়ে কাছের বন্ধু মানে ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে জ্ঞান করেন জ্যাকুলিন। যতদূরেই থাকুক কখনোই নাকি পরস্পরের বন্ধুত্ব ম্লান হয় না। বরং সার্বক্ষণিক একে অন্যের সাথে থাকেন সংযুক্ত।
সোনম কাপুর ও জ্যাকুলিনের এই অটুট বন্ধুত্ব শুরু হয়েছে বলিউডে জ্যাকুলিনের প্রবেশের পর থেকেই। তাদের ভেতরের খবরও নাকি পরস্পর খুব ভালো জানেন। এসম্পর্কে বলতে গিয়ে জ্যাকুলিন বলেন, সোনম আমার শুধু সবচেয়ে ভালো বন্ধুই নয়, তারচেয়েও বেশী কিছু। সে আমার অন্য একটি আত্মা। এমনকি সোনমও নাকি তাকে এরকমই ভাবেন, আর এরজন্য বরাবরই আপ্লুত জ্যাকুলিন।