ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মায়ের জন্যই নাচ গানের ছবিতে অভিনয় করেনি’

Link Copied!

Konkona-Sen-Sharmaবিনোদন ডেস্ক : ভিন্ন ধাঁচের হিন্দি কিংবা বাংলা ছবিতে সুঅভিনেত্রী কঙ্কনা সেন শর্মাকে প্রায়শই দেখা গেলেও তাকে কখনো নাচ গানের মূল ধারার সিনেমায় দেখা যায়নি। আর কেন তিনি নাচ গানের ছবি করেননি, সে বিষয়ে প্রথমবার মুখ খুললেন কঙ্কনা।
জানা গেছে, ভিন্ন ধাঁচ কিংবা মিডল রোড সিনেমায় অভিনয় করলেও কখনো নাচ গানের হিন্দি কিংবা বাংলা ফিল্ম করেননি বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। আর তা নাকি নির্মাতা মা অপর্না সেনের জন্যই! এমনকি সেই ছেলেবেলা থেকে তার জন্য মূল ধাঁচের বাংলা ও হিন্দি ছবি দেখাও বারণ ছিল বলে জানিয়েছেন তিনি।
কখনো নাচ গানের ছবি করেননি কেন, এ সম্পর্কে বলতে গিয়ে সম্প্রতি তিনি গণমাধ্যমে বলেন, ছেলেবেলা থেকেই মায়ের কড়া নিষেধ ছিল বলেই মূল ধাঁচের বাংলা ও হিন্দি ছবি দেখা হয়ে উঠেনি। আমার মা এটা কখনোই পছন্দ করেন না। তাই সব সময়ই ভিন্ন ধাঁচের ছবি দেখে বড় হয়েছি। যথারীতি যখন অভিনয় শুরু করেছি, তখনও ভিন্ন ধাঁচের ছবিতে অভিনয় করেই যাত্রাটা শুরু করেছি।
উল্লেখ্য, ভিন্ন ধাঁচের ছবি দিয়েই বর্তমানে অন্যতম উচ্চতায় পৌঁছে গেছেন মেধাবী নির্মাতা অপর্না সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মা। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ১৫ পার্ক অ্যাভিনিউ, মিস্টার এন্ড মিসেস আয়ার, ওমকার, পেইজ ৩, ওয়াক আপ সিড উল্লেখ্যোগ্য।