ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত হলো ‘রঙের মানুষ’

Link Copied!

ranger-manusবিনোদন ডেস্ক : প্রকাশিত হলো লোকসংগীতশিল্পী লাইলুন নাহার রেখার দ্বিতীয় একক অ্যালবাম রঙের মানুষ। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অ্যালবামের মোড়ক উন্মেচন করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান রিংগারের ব্যানারে বাজারে এসেছে এ অ্যালবামটি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, বাউলশিল্পী ফকির শাহবুদ্দিন, জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান, গীতিকার ও রিংগারের কর্ণধার দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরাইশী এবং ফিটনেস বাংলাদেশের চেয়ারম্যান শাহীন সারেং। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- বাবিসাস সভাপতি ও  বিনোদন ধারার এডিটর আবুল হোসেন মজুমদার, কণ্ঠশিল্পী রেখা।
কণ্ঠশিল্পী রেখা বলেন, ‘সংগীত পরিবারে জন্ম হওয়ায় আমি অনেক অল্প বয়সে গানের চর্চা শুরু করি। পাঁচ বছর বয়সে আমি তালিম নিয়েছি গোপালচন্দ্র সরকারের কাছে। ক্ল্যাসিকাল মিউজিকের উপরে দীক্ষা নিয়েছি বরকত হোসেনের কাছে। রঙের মানুষ আমার ২য় একক। এ অ্যালবামের বেশির ভাগ গানই সুফিবাদী। এই অ্যালবামটি অনেক পরিশ্রম এবং সময় দিয়ে করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।
রেখার প্রথম একক গোপন ভালবাসা প্রকাশিত হয় ২০১০ সালে। ১০টি গান নিয়ে সাজানো এ অ্যালবামটি বাজরে নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠান গাঙচিল। এর সংগীতায়োজন করেন মুশফিক লিটু ও কথা লিখেছেন- নাজির মাহমুদ , শহিদুল্লাহ ফরাজী , দেলোয়ার আরজুদা শরফ, লিমন আহমেদ  প্রমুখ।