ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটকীয় জয়ে সিরিজ পাকিস্তানের

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : ৪০ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ১০৭ রানে নেই ৭ উইকেট। সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। শ্রীলংকার করা ৭ উইকেটে ১৭২ রান টপকে চার বল বাকি থাকতেই ১ উইকেটে দুরন্ত জয় তুলে নিল পাকিস্তান।
পাকিস্তানের জয়ের আসল নায়ক শহিদ আফ্রিদি এবং আনোয়ার আলি। ২২ বলে ৪৫ করেন অধিনায়ক আফ্রিদি। ইনিংসটি সাজিয়েছেন ৪টি ছক্কা আর ১টি চারে।
আফ্রিদির চেয়েও ভয়ঙ্কর ছিলেন আনোয়ার। ৪টি ছক্কা, ৩টি চার দিয়ে ৪৬ করেন তিনি ১৭ বল খেলে। এ দু’জন ছাড়া ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। মোহাম্মদ রিজওয়ান করেন ১৭ রান। লংকানদের পক্ষে ৩৩ রানে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কাপুগোদারা ঝড়ে ৭ উইকেট হারিয়ে ১৭২ রানের লড়াকু রান তোলে শ্রীলংকা। ২৫ বলে ২টি চার আর ৪টি ছক্কায় ৪৮ রান করেন কাপুগেদারা। এছাড়া ৩২ বলে ৪০ রান করেন অভিষিক্ত শেহান জয়সুরিয়া। ১৯ বলে ২৩ রান করেন শ্রীবর্ধনে। পাকিস্তানের শোয়েব মালিক ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।
টেস্ট, ওয়ানডে’র পর টি২০ সিরিজও জিতে নিলো পাকিস্তান৷ সাম্প্রতিককালে পাকিস্তান দলের এটাই সেরা পারফরম্যান্স৷