ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতায় ৩০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

Link Copied!

schoolসাতক্ষীরা প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও গত কয়েক দিন ধরে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তালা উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি অব্যাহত থাকলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক জানান, উপজেলার ৩০টি বিদ্যালেয়ের শ্রেণীকক্ষে হাঁটু পানি উঠে গেছে। বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালানোর মতো পরিস্থিতি নেই। এরই প্রেক্ষিতে রাড়িপাড়া, কড়াইল, মাঝিয়াড়া, সোনার বাংলা, নোয়াপাড়া ও তালা মডেল প্রাথমিক বিদ্যালয়সহ ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয়ের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। আসবাবপত্রসহ কাগজপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাড়িপাড়া, কড়াইল, মাঝিয়াড়া ও সোনার বাংলাসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
এদিকে, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবার হোসেন জানান, কলারোয়ার গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে গেছে। তাই ওই স্কুলের শিক্ষা কার্যক্রম পাশের একটি মসজিদে চলছে।
কলারোয়া আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।