স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের দলের বিপক্ষে বর্তমানে টেস্ট ম্যাচ খেলছে হাশিম আমলারা। এ টেস্ট ম্যাচ শেষে দেশে ফিরে যাবে প্রোটিয়াদের পুরুষ ক্রিকেট দলটি। তবে আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল।
প্রোটিয়া মহিলা দলের বিপক্ষে হোম সিরিজের জন্য শনিবার ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ৬ তারিখ থেকে ১৬ আগস্ট চলবে সালমা-রুমানাদের এই কন্ডিশনিং ক্যাম্প। ১০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছেন ২৬ ক্রিকেটার ।
প্রাথমিক স্কোয়াড: সালমা খাতুন, রিতু মনি, জাহানারা আলম, লিলি রানি বিশ্বাস, ফারজানা হক পিংকি, তিথি রানী সরকার, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা মন্ডল, শারমিন সুলতানা, আয়েশা রহমান শুকতারা, রুবাইয়া হায়দার, পান্না ঘোষ, নিগার সুলতানা, শায়লা শারমিন, তাজিয়া আখতার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, নুজহাত তাসনিয়া, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সুমনা আক্তার, সানজিদা আলম, সুরাইয়া আজমীম, খাদিজাতুল কুবরা ও জান্নাতুল ফেরদৌস।

