কুমিল্লা প্রতিনিধি : গ্রীষ্মের অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ১২ জুলাই থেকে অফিস ছুটি হয়। ২৭ জুলাই অফিস ছুটি শেষও হলে একাডেমিক ছুটি বহাল থাকে ৩০ জুলাই পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২ আগস্ট রোববার থেকে চালু হচ্ছে একাডেমিক কার্যক্রম।
২৮ জুলাই শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছে। ৪৪ দিন ছুটির পর বিশ্ববিদ্যালয় ক্যাস্পাস আবার ফিরে পাচ্ছে প্রাণের স্পন্দন।

