তথ্যপ্রযুক্তি ডেস্ক : যাত্রা শুরু করলো দেশের প্রাতিষ্ঠানিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ)। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি সেবায় জড়িত প্রকৌশলীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন।
শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ওয়াল্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দিবস উদযাপনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সেবা কেন্দ্রীক নতুন এই প্লার্টফর্মের ঘোষণা দেয়া হয়।
প্রাথমিক পর্যায়ে ১৫০ জন এই প্রকৌশলী সংগঠনে নিবন্ধিত হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩ হাজারেও বেশি প্রকৌশলীদের প্লার্টফর্ম হিসেবে সংগঠনটি কাজ করবে।
অনুষ্ঠানে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক পরিষদ গঠন করা হয়। আহ্বায়ক সদস্যরা হলেন, ব্র্যাক আইসিটি পরিকাঠামো বিভাগের প্রধান জোবায়ের আলমাহমুদ হোসেন, আইসিডিডিআরবি আইটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহিবুল মোক্তাদির তানিম, এক্সিম ব্যাংকের পদ্ধতি ব্যবস্থাপক সৈয়দ আহসান হাবীব এবং ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেডের ডাটা সেন্টারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুহাম্মদ মিজানুর রহমান।
সংগঠনের প্রাধান উদ্যোক্তা জোবায়ের আলমাহমুদ হোসেন জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রযুক্তি সেবার পদ্ধতির সঙ্গে জড়িত সব প্রকৌশলীদের মাঝে সমন্বয়, জ্ঞান বিনিময়, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেসন ও সিস্টেম সিকিউরিটি বিষয়ে আমরা সচেতনতা তৈরিতে ভুমিকা রাখবে এই বিডিসাফ। পাশাপাশি নবীন ও শিক্ষানবীশ প্রকৌশলীদের কাছে ক্যারিয়ার হিসেবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পেশাকে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগস্ট মাসের মেষের দিকে সদস্যদের নিয়ে দিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে সার্ভার, স্টোরেজ, ডাটাবেইস, ক্লাঊড কম্পিউটিং সহ সিস্টেম সিকুইরিটি বিষয়ে আলোচনা করবেন অভিজজ্ঞ প্রকৌশলীরা।
আগ্রহী প্রকৌশলীরা বিডিসিসঅ্যাডমিন ডট অর্গ (bdsysadmin.org) ঠিকানায় এবং সংগঠনের ফেসবুক গ্রুপে সংযুক্ত হয়ে নিবন্ধন করতে পারবেন।

