ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংরেজি শেখাতে রবি’র উদ্যোগ

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : ইংরেজি ভাষার শিক্ষকদের দক্ষতাকে আরও শাণিত করতে সিলেট অঞ্চলে আজ একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি ও দি ডেইলি স্টার। সিলেট বিভাগের ২৫টি বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়া দি ডেইলি স্টারের ইআইএস কর্মসূচির কনসালটেন্ট ড. সালেহউদ্দিন আহমেদ ও রবি’র কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য হলো নির্বাচিত বিদ্যালয়গুলোর ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষকদের সামনে ইংরেজি ভাষা শিক্ষা প্রদানে আধুনিক সরঞ্জামাদির ব্যবহার ও কৌশলগুলো তুলে ধরা হয়।
ইংরেজী শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তোলার জন্যই এ আয়োজন। প্রশিক্ষণটির মাধ্যমে ইংরেজী ভাষা শিক্ষা দানের সীমাবদ্ধতা কীভাবে কাটিয়ে ওঠা যায় সে সম্পর্কে শিক্ষকরা ধারণা পেয়েছেন। এ সময় ইআইএস কর্মসূচির বিস্তারিত শিক্ষকদের সামনে তুলে ধরা হয় এবং শিক্ষকরাও কর্মসূচিকে আরো সমৃদ্ধ করতে তাদের পরামর্শ ও মতামত প্রদান করেন।
দেশজুড়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজী ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে রবি ও দি ডেইলি স্টার ‘ইংলিশ ইন স্কুল’ নামের এই কর্মসূচিটি পরিচালনা করে আসছে।