বিনোদন ডেস্ক : বাণিজ্যসফল ছবি ‘এক পেহলি লীলা’র পর ফের পর্দায় ঝড় তুলতে আসছেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন এবং রজনীশ দগ্গল জুটি! এরই মধ্যে এই জুটির আসন্ন ছবির পোস্টার নিয়ে সিনেমা পাড়ায় শুরু হয়ে গেছে তুমুল আলোচনা!
জানা গেছে, সানি লিওন ও রজনীশের আসন্ন ছবি ‘বেঈমান লাভ’-এর পোস্টার প্রকাশ করেছেন ছবিটির নির্মাতা রাজিব চৌধুরি। তবে পোস্টার একটি নয়, দু’দুটি পোস্টার প্রকাশ পেয়েছে বেঈমান লাভের। পোস্টার দুটিতে রজনীশ ও সানি লিওনের তুমুল রসায়ন ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন রাজিব চৌধুরি।
দেখা যাক, বলিউডের এই সেক্সিয়েস্ট জুটিকে ফের পর্দায় কিভাবে গ্রহণ করেন দর্শকেরা! যদিও ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে তা জানানি পরিচালক। তবে ছবির কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে জানান রাজিব চৌধুরি। অবন্তি ফিল্মের ব্যানারে নির্মিত হতে যাওয়া ছবিটি প্রসঙ্গে সানি লিওন বলেন, ছবির কাজ চলছে। শীঘ্রই ছবির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা্ করবেন পরিচালক। তবে চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়ে মুখ খুলেননি সানি।
উল্লেখ্য, সানি লিওন অভিনীত তার শেষ ছবি ‘মাস্তিজাদে’ অতিরিক্ত অশ্লীলতার দায়ে সেন্সরবোর্ড নিষিদ্ধ করেছে।

