ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জীবন পাঠ চলবে পুরো আগষ্টজুড়ে

Link Copied!

banga-bondhuবিনোদন ডেস্ক : আগষ্ট বাঙালির শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালোরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই থেকে আগষ্ট বাঙালির শোকের মাস। এবারের শোকাবহ আগষ্টকে সামনে রেখে চ্যানেল আই প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর আত্মকথন’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে অনুষ্ঠানটি নির্মান করা হয়েছে।
পুরো আগষ্ট মাসজুড়ে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকরা পাঠ করবেন ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের নির্বাচিত অংশ। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে কথা বলেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তিনি বইটির পান্ডুলিপি সংগ্রহ ও প্রকাশনা বিষয়ে কথা বলছেন বিস্তারিত।
‘বঙ্গবন্ধুর আত্মকথন’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন হাসানুল হক ইনু, সৈয়দ শামসুল হক, আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, নূহ আলম লেনিন, কামাল লোহানী, হাসান আজিজুল হক, সৈয়দ হাসান ইমাম, নির্মলেন্দু গুণ, মুনতাসির মামুন, রাহাত খান, রামেন্দু মজুমদার, আবুল হায়াত, আতাউর রহমান, গোলাম সারওয়ার, আসাদ চৌধুরী, রুবী রহমান, আয়শা খানম, আবেদ খান, মামুনুর রশীদ, ডা. প্রাণ গোপাল দত্ত, মফিদুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, রাইসুল ইসলাম আসাদ, গোলাম কুদ্দুস, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ড. এ.কে. আজাদ চৌধুরী, হাসেম খান প্রমুখ।
অনুষ্ঠানটির নির্মাণ পরিকল্পনায় রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজ। অনুষ্ঠান সমন্বয়ে সৈয়দ শামসুল হক, গবেষণা শামসুজ্জামান খান। প্যানেল প্রযোজনায় রয়েছেন শহীদুল আলম সাচ্চু ও রাজু আলীম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি বিশাল অংশ কেটেছে কারাগারে বন্দী অবস্থায়। ১৯৬৭ সালে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী অবস্থায় বন্ধু-বান্ধব এবং স্ত্রীর অনুরোধে নিজের জীবনী লেখা শুরু করেছিলেন। কারাবন্দী অবস্থায় নিজের জীবনীর অনেকটা অংশ ডায়েরীতে লিখেছিলেন। দীর্ঘদিন পরে ২০০৪ সালে সেই ডায়েরী আবিষ্কৃত হয়ে এসে পড়ে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তারপর সেই ডায়েরীর লেখা পাঠোদ্ধার করে পাওয়া যায় বঙ্গবন্ধুর আত্মজীবনী। যা রয়ে গেছে অসম্পূর্ণ। তাই লেখাগুলো যখন বই হিসেবে মলাটবন্দি করা হয় নাম দেয়া হয়- ‘অসমাপ্ত আত্মজীবনী’।
দেশ যখন অন্যায়, শাসন ও শোষনের জাঁতাকলে পিষ্ট হয়ে চলেছে, ঠিক তখনই শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হন। তাঁর অবদানের প্রতি সম্মান জানাতেই বাঙালি তাঁকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। কারাবন্দী অবস্থায় রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে তিনি তুলে ধরেছেন তাঁর আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, তাঁর বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজ জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড, দুর্ভিক্ষ, হিন্দু-মুসলিম দাঙ্গা, দেশভাগ, মুসলিম লীগের রাজনীতি, পূর্ব বাংলার রাজনীতি, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, সরকার গঠন, পাকিস্তান কেন্দ্রিয় সরকারের বৈষম্যমূলক শাসন বিষয়ে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা। পাশাপাশি এখানে তুলে ধরেছেন নিজের কারাজীবন, পিতা-মাতা, স্ত্রী-সন্তানের কথা। এসবের পাশাপাশি চীন, ভারত ও পশ্চিম পাকিস্তান ভ্রমণের অভিজ্ঞতা থাকায় বইটি ভিন্ন মাত্রা পেয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জড়িয়ে আছে বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস। তাই বঙ্গবন্ধুর জীবনীও একইসাথে হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাস।
উল্লেখ্য, অনুষ্ঠানটি প্রচার হবে ১ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত প্রতিদিন রাত ৮.৪৫ মিনিটে।