ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাম্প মডেল মারিয়া জাহান গ্রেপ্তার

Link Copied!

maria-jahanবিনোদন ডেস্ক : অসামাজিক কার্যকলাপের দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মডেল মারিয়া জাহান। চট্টগ্রামের অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি গেস্টহাউস থেকে এ মডেলসহ ৩৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দক্ষিণ খুলশী এলাকার মুনহিল গেস্টহাউস থেকে তাদের আটক করে খুলশী থানা-পুলিশ। আটককৃতদের মধ্যে ৩০ জন তরুণ এবং ৮ জন তরুণী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ তরুণীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মারিয়া জাহানও আছেন। চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৭৮ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
উল্লেখ্য, চট্রগ্রামের মেয়ে মারিয়া জাহান দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে জড়িত। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি নিয়মিত কাজ করছেন। সর্বশেষ কালার্স অব চিটাগং নামে একটি ফ্যাশন শোতে তিনি মডেল হিসেবে অংশ নেন।