বিনোদন ডেস্ক : সমকালীন সময়ে যৌনতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আমেরিকান মডেল, গায়িকা এবং তুখোর অভিনেত্রী ‘মেরলিন মনরো’র আত্মজীবনী চরিত্রে নিজেকে দেখার সাধ ব্যক্ত করেছেন সুইডিশ-গ্রীক অভিনেত্রী এলি আব্রাম।
জানা গেছে, ২৯ জুলাই নিজের ২৫ বছরপূর্তি উদযাপন করেছেন ‘মিকি ভাইরাস’ খ্যাত অভিনেত্রী এলি এব্রাম। আর সেখানেই মনের ভিতর লোকানো নিজের স্বপ্নের কথা জানালেন এই অভিনেত্রী। মেরিলিনের জীবন দর্শনও নাকি তাকে খুব আকৃষ্ট করেছে, এক সময়ে মেরিলিন মনরোর সমস্ত কিছুই তাকে আপ্লুতও করেছে বলে জানিয়েছেন। তাই অভিনয় জীবনের বড় সাধ, যদি কখনো সুযোগ হয় প্রিয় অভিনেত্রীর আত্মজীবনী চরিত্রে অভিনয় করার তাহলে নিজেকে ধন্য মনে করবেন।
অন্যদিকে তার জন্মদিন উপলক্ষে স্টোকহলম থেকে পরিবারসহ বলিউডে উড়ে এসেছেন এলি। নানান জায়গা থেকে সিনেমা সম্পর্কিত এতো এতো মানুষের শুভেচ্ছা বার্তা পাওয়ায় নাকি রীতিমত এখন হাওয়ায় ভাসছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, সুইডিশ-গ্রীক অভিনেত্রী এলি আব্রাম ‘মিকি ভাইরাস’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এছাড়াও ‘কিস কিছকো পেয়ার করো এবং ‘হাউসফুল ৩’ ছবিতেও অভিনয়ের কথা রয়েছে তার।

