বিনোদন ডেস্ক : সন্দেহাতীতভাবে বলিউডের চলমান সময়ের তারকা অভিনেতা-অভিনেত্রীদেরও তারকা বিগ বি অমিতাভ বচ্চন, ব্যক্তিগত গুণ, মার্জিত রুচি আর পারস্পরিক শ্রদ্ধাবোধের কারণেই তিনি আজ সকলের শ্রদ্ধার পাত্র। ফের এমন দৃষ্টান্তই স্থাপন করলেন অমিতাভ বচ্চন।
জানা গেছে, ৩০ জুলাই ছিল ভারতের প্রবীন অভিনেত্রী সুলোচনা লটকরের ৮৬তম জন্মদিন। তিনি এক সময় বলিউডের অন্যতম অভিনেত্রী ছিলেন, শুধু তাই না দেব আনন্দ থেকে শুরু করে নব্বই দশক পর্যন্ত অনেক নামিদামী অভিনেতা অভিনেত্রীর সাথে অসংখ্য ছবিতে অভিনয়ও করেছেন। ১৯৯৫ সালে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু তাকে আর আরদের মতোন ভুলে বসেননি সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চন। বেশীর ভাগ সময়েই অমিতাভের ছবিতে তাঁকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করলেও ৮৬ তম জন্মদিনে শত ব্যস্ততার মধ্যেও তাকে শুভেচ্ছা জানাতে তার বাসায় চলে যান অমিতাভ বচ্চন, পর্দায় নয় বাস্তবেই তাকে মায়ের মত শ্রদ্ধা পৌঁছে দিয়ে চমকে দেন বলিউডের এই ব্যস্ততম অভিনেতা।
প্রবীন অভিনেত্রী সুলোচনাকে শুভেচ্ছা জানানোর ঘটনা অমিতাভ তার ব্লগে তুলে ধরেন। সেখানে সুলোচনার সাথে সাক্ষাতের সময় তোলা কিছু ছবির সাথে অমিতাভ লিখেন, সুলোচনাকে চমকে দিতে তার ৮৬তম জন্মদিনে তার বাড়ি গিয়ে হাজির হয়েছিলাম! অসাধারণ সেই মুহূর্ত! তাঁর মঙ্গল হোক।

